কুষ্টিয়া জেলা প্রতিনিধি
মোঃ মিজানুর রহমান মজনু
কুষ্টিয়ায় বিজিবি ক্যাম্পে প্রেস ব্রিফিং। কুষ্টিয়া: ঈদুল আজহাকে কেন্দ্র করে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। সীমান্তের সার্বিক নিরাপত্তায় পুশইন, গবাদি পশু চোরাচালান ও পশুর চামড়া পাচার রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বোচ্চ সতর্ক ও কঠোর অবস্থানে থাকার বিষয়ে নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার (৫ জুন)দুপুরে দৌলতপুর উপজেলার প্রাগপুর বিজিবি ক্যাম্পে প্রেস ব্রিফিং করে ৪৭ বিজিবি ব্যাটায়িলনের অধিনায়ক লে. কর্ণেল মাহবুব মুর্শেদ রহমান সীমান্ত সুরক্ষার বিষয়টি নিশ্চিত করেন।
ব্রিফিংয়ে তিনি উল্লেখ করেন, দেশীয় খামারিদের স্বার্থ সংরক্ষণ ও বাজার স্থিতিশীল রাখার লক্ষো বিজিবি এরইমধ্যে সীমান্ত এলাকায় গরু চোরাচালান রোধে অতিরিক্ত টহল, অস্থায়ী চেকপোস্ট, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অপারেশন ব্যবস্থা চালু করেছে। একইভাবে, ঈদের পর কোরবানির চামড়া যাতে পাচার হয়ে না যায়, তা নিশ্চিত করতে সীমান্তে বিশেষ নজরদারি ব্যবস্থা গ্রহণ করেছে। প্রয়োজনীয় স্থানে ভ্রাম্যমাণ চেকপোস্ট ও মোবাইল টিম মোতায়েন করে চামড়ার পাচার রোধে স্থানীয় প্রশাসন ও আইনশৃক্সখলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে যৌথ অভিযান পরিচালনার প্রস্তুতি নিয়েছে।
এছাড়াও, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ বা পুশইন প্রতিরোধেও বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। অনুপ্রবেশ বা পুশইন প্রতিরোধের বিষয়ে প্রতিপক্ষ বিএসএফ’র সঙ্গে পতাকা বৈঠক, লিখিত ও মৌখিক প্রতিবাদ এবং পর্যবেক্ষণ কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। সর্বোপরি, দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণসহ দেশের জনগণকে একটি নিরাপদ ও স্বস্থিদায়ক ঈদ উদযাপনের পরিবেশ নিশ্চিত করার বিষয়টি উল্লেখ করা হয় প্রেস ব্রিফিংয়ে। এ সময় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে থাকার বিষয় নিশ্চিত করেছেন।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।