মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
১০ দফা দাবিতে আন্দোলন করছেন শ্রমিকেরা
১! বেতন বি আর বি এর সাথে সমন্বয় ও বাৎসরিক ইনক্রিমেন্ট প্রদান করতে হবে।
২। সাপ্তাহিক ছুটির দিন অথবা অন্যান্য সরকারী ছুটির দিন ডিউটি করানো হলে বদলী ছুটির পরিবর্তে অতিরিক্ত কর্মঘন্টা হিসাবে ওভার টাইম প্রদান করতে হবে।
৩। কোম্পানীর নিয়মানুযায়ী যে সকল ছুটি শ্রমিক, কর্মচারী অথবা কর্মকর্তার জন্য বরাদ্দ আছে তা যথাযথ ভাবে প্রদান করতে হবে।
৪। কর্মচারী/কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে চুক্তিভিত্তিক প্রথা বাতিল করে চাকুরী স্থায়ীকরন করতে হবে।
৫। পরিবহন বিভাগের ড্রাইভার/হেলপার কারখানা হইতে দুপুর বারোটার পর ট্রিপে গেলে যে অর্ধেক ডিএ প্রথা আছে তা বাতিল করে পূর্ন ডি এ প্রদান করতে হবে।
৬। কর্মরত অবস্থায় কোন শ্রমিক আহত হলে তার চিকিৎসার সার্বিক ব্যবস্থা করতে হবে। এবং অসুস্থতার কারনে কর্মস্থলে যোগদান করতে না পারলে তার বেতনের নিশ্চয়তা প্রদান করতে হবে।
৭। সরকার ঘোষিত করোনা কালীন সময়ে ছুটির পরেও কোম্পানী কর্তৃক যে বেতন প্রদান করা হয়েছিল তা অবসর কালীন সময়ে তিন মাসের বেতন কর্তন প্রথা বাতিল করতে হবে।
৮। জামানত এর টাকা ফেরত দিতে হবে।
৯। চাকুরীর নিশ্চয়তা প্রদান করতে হবে।
১০। ওয়েল ফেয়ার ফান্ডে আবেদনকারীর আবেদন গুরুত্ব দিতে হবে।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।