
ফাহিম হোসেন রিজু
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে জমি-জমা সংক্রান্ত মামলার স্বাক্ষীকে অপরহরণ করে মারধর করে সাক্ষী দেয়া থেকে বিরত রাখার জন্য সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অপচেষ্টা চালায় মামলার বিবাদীরা।
এ সংক্রান্ত ঘটনাটি ঘটেছে গত (২৮ মে) বুধবার দুপুর ২ টায় উপজেলার পালশা ইউনিয়নের পালশা (ঢেউয়া)গ্রামে।এ বিষয়ে মামলার সাক্ষী অপহৃত দিলবার রহমানের স্ত্রী শাহানাজ বেগম ৫ জনকে অভিযুক্ত করে ঘোড়াঘাট থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।
দিলবার রহমানের স্ত্রী শাহানাজ বেগমের অভিযোগ সূত্রে জানা গেছে, তিনি অভিযোগ করেন, বিবাদীদের সাথে আমার চাচা শশুর আনিসুর মাষ্টারের স্ত্রী জয়গুন্নাহারের সাথে জমি জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। বিবাদীগন এলাকার র্দূদান্ত ভূমি দস্যুপ্রকৃতির। আমার চাচা শশুর আনিছুর রহমানের মৃত্যুর পর তারা তার জমি জোর র্পূবক দখল করে বেড়া র্নিমাণ করে নেয়। এতে আমার চাচী শাশুডি়জয়গুন নাহার বিবাদীদের বিরুদ্ধে দিনাজপুর বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় আমার স্বামী দিলবার রহমানকে সাক্ষী বানানো হয়। এ কারনে মামলার বিবাদীরা বিভিন্ন সময় আমার স্বামী দিলবর রহমানকে সাক্ষী না দেওয়ার জন্য ভয়ভীতি ও হুমকি দিতে থাকে।
এরই ধারাবাহিকতায় গত ২৮ মে বুধবার দুপুর ২ টার সময়আমার স্বামী অন্যের জমিতে দিন মজুরির ধান কাটার সময় বিবাদীরা উপজেলার.রানীগঞ্জ বাজারের মৃত মজিবর রহমান চৌধুরীর ছেলে মাহবুবুর রহমান চৌধুরীর হুকুমে দেশীয় অস্ত্র সস্ত্র সহ আমার স্বামীকে মারধর করে জোর করে অপহরন করে নিয়ে আসে।তারা মাহাবুবুর রহমান চৌধুরীর ছোট ভাই মহিবুল ইসলাম চৌধুরীর বাড়ির দোতালায় আটকে রেখে বেধড়ক মারধর করে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার চেষ্টা করে।এ সময় দিলবার রহমানের স্ত্রী শাহানাজ বেগম ৯৯৯ এ পুলিশকে অবগত করলে ঘোড়াঘাট থানা পুলিশ ঘটনাস্থল থেকে আমার স্বামী দিলবার রহমানকে উদ্ধার করে হাসপাতালে র্ভতি করেন। এ বিষয়ে মামলার অপহৃত সাক্ষী দিলবার রহমানের স্ত্রী শাহানাজ বেগম ৫ জনকে অভিযুক্ত করে ঘোড়াঘাট থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।