
মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
কুষ্টিয়া সদর উপজেলার ৪ নং বটতৈল ইউনিয়নের আলোচিত ও সমালোচিত ব্যক্তি মোঃ আব্দুল মজিদ বর্তমানে স্থানীয় রাজনীতিতে বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। একসময় বটতৈল ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহ-সভাপতির পদে থাকা আব্দুল মজিদ হঠাৎ করেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বটতৈল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সহ-সভাপতির পদ দখল করে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানান, 'ডাব ডাক্তার মজিদ' নামে পরিচিত এই ব্যক্তি কোনো রকম শিক্ষাগত যোগ্যতা বা ডাক্তারি সনদ ছাড়াই দীর্ঘদিন ধরে ভুয়া ডাক্তার পরিচয়ে ডিম ও ডাব বিক্রি করতে করতে অবৈধভাবে ওষুধের ব্যবসা পরিচালনা করছেন। এছাড়াও তার বিরুদ্ধে রয়েছে একাধিক নারী কেলেঙ্কারির অভিযোগ।
সাম্প্রতিক সময়ে রাজনৈতিক পরিচয় পাল্টে বিএনপির পদ বাগিয়ে নেওয়ার পর থেকেই তিনি সরকারি খাসজমি (জিকের জায়গা) দখল করে একটি দোকানঘর নির্মাণ করেছেন। ওই স্থাপনাটি তিনি বিএনপির ৪ নং ওয়ার্ড কার্যালয় হিসেবে দাবি করছেন, যদিও এ বিষয়ে দলীয়ভাবে কোনো স্বীকৃতি বা বৈধ অনুমোদন পাওয়া যায়নি।
স্থানীয় সাধারণ মানুষ ও রাজনৈতিক সচেতন মহল বলছেন, আব্দুল মজিদ এখন বিএনপির নাম ব্যবহার করে নানান অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত। তারা অভিযোগ করেন, আওয়ামী যুবলীগের পদে থেকে বিএনপির পদ গ্রহণ করে তিনি দ্বিমুখী রাজনৈতিক ফায়দা লুটছেন এবং ৪ নং ওয়ার্ডে নিজের প্রভাব খাটিয়ে সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি করছেন।
স্থানীয়দের পক্ষ থেকে প্রশাসনের প্রতি দাবি জানানো হয়েছে, যেন দ্রুত এই ভুয়া ডাক্তার ও রাজনৈতিক দালালের অপকর্ম তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়। নতুবা সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও অস্থিরতা আরও বাড়বে বলে আশঙ্কা করছেন অনেকে।
আমি দৈনিক সময়ের অপরাধ চক্র,পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি,দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ,পত্রিকার খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান,ও দৈনিক স্বর্ণযুগ পত্রিকার,সিনিয়র স্টাফ রিপোর্টার----
মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার।
বটতৈল আনসার ক্যাম্প এলাকা বাসি আমার কাছে অভিযোগ করে,যে সরকারি জায়গায় আব্দুল মজিদ দোকান ঘর তৈরি করছে,অভিযোগ সূত্রে ঘটনাস্থলে গিয়ে সত্যতা যাচাই করি,সত্যই সরকারি জায়গায় অবৈধ স্থাপনা তৈরি করছে।
আব্দুল মজিদ,ওই সময় সশরীরে সেখানে উপস্থিত ছিলেন,আমি ওনাকে সহ স্থাপনাটির ভিডিও ফুটেজ নিয়ে চলে আসি,তাৎক্ষণিক আমি একটি ফেসবুকে ভিডিও ফুটেজ টি সহ ছোট্ট একটা নিউজ করি। নিউজটি দেখে বৈকাল ৪:১০ মিনিটে আমার বাড়িতে সঙ্গবদ্ধ দল নিয়ে আমাকে মারতে উদ্যত হয়,এবং অকাট্য ভাষায় গালিগালাজ করে। বলে বেরিয়ে আয় তোর এত বড় সাহ আমার বিরুদ্ধে নিউজ করিস,আমি ওই সময় বাসায় একা ছিলাম।
ভুয়া ডাক্তার আব্দুল মজিদ সঙ্গবদ্ধ দল নিয়ে আমার গেটের সামনে দাঁড়িয়ে বলে তোকে আজ মেরেই ফেলবো। আমি ট্রিপল নাইনে ফোন করতে উদ্যত হই ওর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসলে সঙ্গবদ্ধ দল নিয়ে মোটর বাইক যোগে পালিয়ে যায়।
প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত এই ভুয়া ডাক্তার আব্দুল মজিদকে গ্রেফতার করে আইনের আওতায় না হোক।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।