
হাফিজুর রহমান(যশোর)প্রতিনিধি
যশোরের কেশবপুরে আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মিলাদ মাহফিল ও দুস্তদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।
কেশবপুর উপজেলা যুবদলের পক্ষ হতে খাদ্য সমাগ্রী বিতরণ করেন,কেশবপুর উপজেলা যুবদলের সভাপতি পদপ্রার্থী আলমগীর কবির,আঃ গফুর, মেহেদী বিশ্বাস,এবং সদস্য সচিব পদপ্রার্থী মেহেদী হাসান হিমেল এর তত্বাবধানে কেশবপুর শহরে খাদ্য বিতরণ করেন।এছাড়া কেশবপুর উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন খাদ্য বিতরণ অনুষ্ঠানে।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যু বার্ষিকীতে সকালে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।কেশবপুর পৌর বিএনপির সভাপতি আব্দুস সামদ বিশ্বাসের সভাপতিত্বে কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুর রাজ্জাক প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন।অনুষ্ঠান সঞালনা করেন,পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম শহীদ এছাড়া আরও উপস্তিত ছিলেন কেশবপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক আলাউদ্দিন আলা, সহ-সাধারণ সম্পাদক আলমগীর কবির,দপ্তর সম্পাদক ফারুখ খান সহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।এছাড়া যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।অনুষ্ঠান শেষে দুস্তদের মাঝে খাদ্য বিতরণ করেন উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ,এছাড়া উপজেলা যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ আলাদা ভাবে খাদ্য সমগ্রী বিতরণ করেন।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।