
মোঃ তুহিন দেওয়ান তজুমদ্দিন উপজেলা।
ভোলার তজুমদ্দিনে চাঁদপুর ইসলামিয়া কামিল মাদ্রাসার নবনির্বাচিত গভর্নিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মাদ্রাসার সন্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র আহবায়ক জনাব মোঃ গোলাম মোস্তফা মিন্টু। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা বিএনপি'র সদস্য সচিব জনাব ওমর আসাদ রিন্টু।
নবনির্বাচিত গভর্নিং বডির সভাপতি কানিজ রেজিনা'র সভাপতিত্বে ও মাদ্রাসার অধ্যক্ষ জনাব মোঃ কামাল মাহমুদ এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্য ও সহসভাপতি আলহাজ্ব মাওলানা মোশতাক আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য ও শিক্ষক প্রতিনিধি জনাব জাহিদুর রহমান মীরন, ঢাকাস্থ তজুমদ্দিন উপজেলা জাতীয়তাবাদী ফোরামের সেক্রেটারি মামুন -অর- রশিদ, তজুমদ্দিন প্রেসক্লাবের আহবায়ক ফখরে আযম পলাশ, সদস্য সচিব মুরাদ হক সহ উক্ত মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীগণ প্রমুখ।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।