
কুষ্টিয়া জেলা প্রতিনিধি
মিজানুর রহমান মজনু
কুষ্টিয়ায় তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করি, নিজের ভূমি সুরক্ষিত রাখি এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় তিন দিনব্যাপী ভূমি উন্নয়ন মেলা-২০২৫ উদ্বোধন করা হয়েছে। ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সার্বিক সহযোগিতায় ও জেলা প্রশাসন কুষ্টিয়া এবং কুষ্টিয়া উপজেলা ভূমি অফিস কুষ্টিয়া সদর এ ভূমি মেলার আয়োজন করেছে। রবিবার সকাল দশটায় কুষ্টিয়া সদর ভূমি অফিসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২৫-২৭ মে তিন দিনব্যাপী এ ভূমি মেলার উদ্বোধন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য শুভযাত্রা বের করা হয়।
পরে ফিতা কেটে ভূমি মেলার উদ্বোধন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান।
এ সময় অন্যান্যের মধ্যে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আব্দুল ওয়াদুদ, জেলা প্রশাসনের সহকারি কমিশনার মুমতাহিনা পৃথুলা, জেলা রেজিস্টার গাজী মুহাম্মদ আব্দুল করিম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুফি মোঃ রফিকুজ্জামান, জেলা সিনিয়র তথ্য অফিসার মো: আমিনুল ইসলাম, মো: আব্দুর রাজ্জাক বাচ্চুসহ ভূমি সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীগণ সেবা প্রত্যাশীগণ উপস্থিত ছিলেন। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।