
মো.নাছির উদ্দিন
দীঘিনালা, খাগড়াছড়ি
খাগড়াছড়ির দীঘিনালায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা সেনা জোন।
বৃহস্পতিবার (২২ মে) খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন দীঘিনালা সেনা জোনের আয়োজনে উপজেলার মেরুং ইউনিয়নের নয় মাইল উচ্চ বিদ্যালয়ে এই চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এ সময় বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পে উপজেলার নয়মাইল এলাকা এবং আশেপাশের তিন শত নারী, পুরুষ ও শিশুকে চিকিৎসাসেবা ও বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।
সেনাবাহিনীর দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লেঃ কর্নেল ওমর ফারুক পিএসসি মহোদয়ের নির্দেশনায় এ চিকিৎসা সেবার পুরো কার্যক্রম পরিচালনা হচ্ছে জানিয়ে দীঘিনালা সেনা জোনের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ক্যাপ্টেন রাকিবুল ইসলাম রনি বলেন, ‘আমরা শুধু চিকিৎসা দিচ্ছি না, বরং মানুষের সঙ্গে মানবিক বন্ধন গড়ে তুলছি।
চিকিৎসা নিতে আসা নয় মাইল ত্রিপুরা পাড়ার বাসিন্দা রবি ত্রিপুরা (৪৫) বলেন, ‘অনেক দিন ধরে হাঁটু ব্যথায় কষ্ট পাচ্ছি। এখানে এসে ওষুধসহ চিকিৎসা পেয়েছি। ভালো লাগছে।’
শেফালিকা ত্রিপুরা বলেন“ বাচ্ছা কাশি অনেকদিন, দূর্গম এলাকা হওয়াতে হাসপাতালে নিতে পারছিনা। এখন এখান থেকে ঔষধ নিয়ে অনেক উপকার হইছে”।
পার্বত্য অঞ্চলে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। দুর্গম এলাকার মানুষের জীবনমান উন্নয়নে শিক্ষা, চিকিৎসা, আর্থিক সহায়তা ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।
স্থানীয় বাসিন্দারা জানান, সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগ শুধু স্বাস্থ্যসেবা নয়, বরং আস্থা ও সম্প্রীতির একটি সেতুবন্ধন তৈরি করছে পাহাড়ের মানুষের সঙ্গে।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।