
হাফিজুর রহমান(যশোর)প্রতিনিধি
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় ১০ টাকায় লোভ দেখিয়ে ৭ বছর বয়সী এক শিশুকে টানা চারদিন ধর্ষণের অভিযোগ উঠেছে সিরাজুল ইসলাম(৬৫)নামে এক লম্পট বৃদ্ধের বিরুদ্ধে।
মঙ্গলবার শার্শা থানায় হাজির হয়ে নির্যাতিতা ঐ শিশুর মা বাদী হয়ে শার্শা থানায় একটা লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগের পর তাকে অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত লম্পট সিরাজুল বাগআঁচড়া উজ্জ্বল পাড়া গ্রামের বসির উদ্দীনের ছেলে।তিনি পেশায় একজন রাজমিস্ত্রী।
শিশুটির মা জানান,তাদের বাড়ি বাগআঁচড়ায় ওই লম্পট সিরাজুল ইসলামের বাড়ির পাশে। তার স্বামী পেশায় একজন ভ্যান চালক এবং সে অন্যের বাড়িতে গৃহপরিচারিকা হিসেবে কাজ করে।তারা দু জন সকাল হলে বাড়ি থেকে কাজের জন্য বের হয়ে যান। তাদের বাড়িতে না থাকার সুযোগে ও লম্পট সিরাজুলের স্ত্রী গত এক সপ্তাহ আত্মীয়ের বাড়িতে অবস্থান করায় প্রায় ৪ দিন তার মেয়েকে ওই লম্পট নিজের ঘরে ডেকে ১০ টাকার লোভ দেখিয়ে ধর্ষণ করেছে। এরপর তিনি থানায় গিয়ে সিরাজুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।এ সময় তিনি তার মেয়ের ধর্ষকের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম রবিউল ইসলাম জানান, শিশুটির মা থানায় এসে ধর্ষণ সংক্রান্তে একটা লিখিত অভিযোগ দাখিল করেন। এমন অভিযোগের ভিত্তিতে ধর্ষক সিরাজুলকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় বলে জানান ওসি রবিউল।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।