পাবনা প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুড়ায় মাদ্রাসায় পড়ুয়া দশম শ্রেণীর একছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। সোমবার (৩ফেব্রুয়ারি) বিকালে মাদ্রাসার ছাত্রী তার বাবা মা ভাঙ্গুড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনীষা ইউনিয়নের বাঁশবাড়িয়া নতুন পাড়া গ্রামের মো. আক্কাজ আলীর পুত্র মো. আসিফ ( ১৮) ও ছোটবিশাখল হাইস্কুলের এসএসসি পরীক্ষার্থী। জানা যায়, প্রায় ৮ মাস পূর্বে সোশ্যাল মিডিয়া ফেসবুকের মাধ্যমে দুজনের পরিচয় হয়। পরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের একপর্যায়ে ভালোবাসার পূর্ণতা দিতে উভয়ের মধ্যে একাধিক বার শারীরিক সম্পর্ক হয়। গতকাল রবিবার ২ ফেব্রুয়ারি বিকেলে উপজেলার অষ্টমনীষা ইউনিয়নের লামকান গ্রামের একটি পরিত্যক্ত ঘরে ওই ছাত্রীকে নিয়ে ধর্ষণ করেন।বিষয়টি এলাকাবাসী মধ্যে জানাজানি হলে ছাত্রীর পরিবারের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দিলে প্রেমিক আসিফের বাবা প্রস্তাব প্রত্যাখ্যান করে বিয়ে দিতে অস্বীকার করেন। অভিযুক্ত আসিফ ঘটনার পর থেকে পলাতক রয়েছে।
তখন ছাত্রীর পরিবার সোমবার (৩ফেব্রুয়ারি) বিকালে ভাঙ্গুড়া থানা এসে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ভাঙ্গুড়া থানার ওসি মো:শফিকুল ইসলাম মাদ্রাসার ছাত্রী কে নিয়ে তদন্ত স্বার্থে ঘটনাস্থল পরিদর্শন করে।ছাত্রীর বাবা রবিউল সরকার বাদী হয়ে রাত ৮ টায় একটি ধর্ষণ মামলা রুজু করেন।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ধর্ষণ মামলা হয়েছে,অভিযুক্ত ধর্ষক আসিফ পলাতক রয়েছে।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।