
বোচাগঞ্জ/দিনাজপুর প্রতিনিধি
আজ ৬ মে দিনাজপুরের বোচাগঞ্জে ৫০ লিটার চোলাইমদ সহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান জাহিদ সরকারের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে আজ ৬ মে মঙ্গলবার দুপুরে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ১নং- নাফানগর ইউনিয়নের ফুটকিবাড়ী জৈনক রাজ্জাকের চায়ের দোকানের সামনের পাকা রাস্তা থেকে ৫০ লিডার দেশীয় চোলাই মদ সহ মোঃ দুলাল হোসেন (৩৮), পিতা-মৃত দবির,সাং-পারপূগী ও মোঃ আবু তাহের (৪০), পিতা-মৃত রফিকুল ইসলাম, সাং-মধ্য পারপূগী, উভয় থানা-ঠাকুরগাঁও কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে। যার মামলা নং- ০১।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।