
ফাহিম হোসেন রিজু
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
নানা আয়োজনের মধ্যে দিয়ে দিনাজপুরের ঘোড়াঘাটে মহান মে দিবস এবং আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১লা মে) উপজেলার রাণীগঞ্জ বাজারে সকাল ১০ টায় আলোচনা সভা করে ১২৮৯ নং রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন। পরে পৃথক ভাবে দিনাজপুর-গোবিন্দঞ্জ আঞ্চলিক মহাসড়কে র্যালী করে শ্রমিকরা। যা উপজেলার রাণীগঞ্জ সড়ক প্রদক্ষিণ করে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলার সিংড়া ইউনিয়নের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, সিংড়া ইউনিয়ানের সাবেক চেয়ারম্যান সরোয়ার হোসেন, সিংড়া ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি শাহিনুর আলম, সাধারণ-সম্পাদক বাবলু মিয়া, সাংগঠনিক সম্পাদক জাহিদুল মিয়া এবং দপ্তর-সম্পাদক রুস্তম আলী সহ শ্রমিক নেতারা।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।