
মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
কুষ্টিয়ায় ড্রাম ট্রাকের চাপায় মোহাম্মদ আলি (৭৩) নামে এক মসজিদের ঈমামের মৃ'ত্যু হয়েছে।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)
আজ মঙ্গলবার(১৫ এপ্রিল) সকালের দিকে সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের নওদাপাড়া মোড়ের কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সড়কে এ দূর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আলি ফকিরাবাদ নওদাপাড়া গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে এবং খেজুরতলা খাঁ পাড়া জামে মসজিদের মুয়াজ্জিন এবং মাঝে মধ্যে ঈমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, নিহত মোহাম্মদ আলি আজ মসজিদে ফজরের নামাজ শেষ করে নওদাপাড়া মোড়ে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সড়ক পারাপারের সময় দ্রুতগামী একটি ড্রাম ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনায় তাৎক্ষনিকভাবে বিক্ষুব্ধ জনতা ট্রাকসহ ট্রাকের চালক ও হেলপারকে ধরে পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পে হস্তান্তর করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই নুরুন্নবী ইসলাম।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।