
এম.ইব্রাহিম খলিল
ভেড়ামারা উপজেলা প্রতিনিধি,,
অদ্য:১১/০৪/২৫ইং, শুক্রবার ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, মিছিলটি শহরের প্রাণকেন্দ্র কুষ্টিয়া কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে আসরের নামাজের পর থেকে শুরু হয়ে মজমপুর গেটে গিয়ে বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে মিছিলের কার্যক্রমের আনুষ্ঠানিকতার সমাপ্তি ঘোষণা করা হয়।
এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন: ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার উপদেষ্টা: আলহাজ্ব কারী রাহাত আলী বিশ্বাস,প্রধান অথিতি তার বক্তব্য বলেন: অমুসলিমরা বিশ্ব থেকে মুসলিমদেরকে চিরতরে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য নীল নকশা তৈরি করেছে সেটা শুরু করেছে ফিলিস্তিনের গাজা থেকে, তারা এ হামলায় সফল হতে পারলে আস্তে আস্তে প্রত্যেকটি মুসলিম রাষ্ট্রে হামলা অব্যাহত রাখবে,
তাই পুরা বিশ্বের মুসলিম রাষ্ট্রের উচিত ঐক্যবদ্ধ হয়ে মুসলিম জাতিসংঘ তৈরি করে তাদের বিরুদ্ধে একসাথে অ্যাকশনে যাওয়া।
মুসলিম হিসেবে আমাদের কর্তব্য হলো,ইসরাইল ও তাদের দোসরদের পণ্য বয়কট করে তাদেরকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া।
উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ , ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর কুষ্টিয়া জেলা ও থানা শাখার দায়িত্বশীলবৃন্দ
বক্তব্য রাখেন: ইসলামী ছাত্র আন্দোলনের বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি:মোঃ সাজ্জাদ সাব্বির, যুবনেতা মাওলানা কামরুল হাসান, মোঃ শেখ সাইফ ওবায়দুল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া পৌরসভার সেক্রেটারি:কারী মোহাম্মদ আবু সাঈদ।
সভাপতি হিসেবে বক্তব্য প্রদান করেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি হাঃ মাওলানা তৌহিদুল ইসলাম। সভাপতি তার বক্তব্যে প্রধান উপদেষ্টা কে লক্ষ্য করে বলেন,আপনারা এক মহা বিপ্লবের সরকার।আপনাদের উচিত রাষ্ট্রীয়ভাবে ইসরাইল ও তাদের দোসরদের সকল পণ্যের লাইসেন্স বাতিল করে তাদের পণ্যগুলো রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা। যাতে তারা লভ্যাংশের টাকা দিয়ে আমাদের মুসলিম ফিলিস্তিন ভাই বোন ও শিশুদের উপর হামলা করতে না পারে ।
পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সকলের সুস্বাস্থ্য ও মুসলিম বিশ্বের কল্যাণ কামনা করে বিক্ষোভ মিছিলের সমাপ্তি ঘোষনা করা হয়।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।