ইঞ্জিনিয়ার আল আমীন চৌধুরী
আজ সকালে মাগুরা সদর আর্মি ক্যাম্পের কর্তব্যরত দু'জন সেনা সদস্যের রক্তদানে জীবন ফিরে পেয়েছে এক প্রসূতি মা ও তার দু'টি ফুটফুটে নবজাতক ছেলে সন্তান। মাগুরা সদর উপজেলার মো: সজিব হুসাইন (২৮), নিরাশ মুখে সেনাক্যাম্পে এসে জানান যে, তাঁর গর্ভবতী স্ত্রীর তাৎক্ষণিক অস্ত্রোপচারের জন্য জরুরী ভিত্তিতে দু’ব্যাগ রক্ত প্রয়োজন, যা তিনি রাতভর খুঁজেও জোগাড় করতে পারেননি।
এই মর্মস্পর্শী পরিস্থিতিতে, মাগুরা সদর আর্মি ক্যাম্পের কর্তব্যপরায়ণ সেনাসদস্যরা তৎক্ষণাৎ সাড়া দেন। এমতাবস্থায়, দুইজন স্বেচ্ছাসেবী সেনাসদস্যকে সঙ্গে নিয়ে একটি টহল দল দ্রুত হাসপাতালে উপস্থিত হয় এবং রক্তদান সম্পন্ন করে। এই রক্তদানের কারণে সম্ভব হয় সফল অস্ত্রোপচার এবং মো: সজিব হুসাইন এর ঘরে জন্ম নেয় দু'টি সুস্থ জমজ পুত্রসন্তান। বর্তমানে মা ও দুই শিশু সুস্থ আছেন।
বাংলাদেশ সেনাবাহিনী শুধুমাত্র দেশের সুরক্ষায় নয়, বরং মানবতার এক অক্লান্ত প্রহরী। অসহায়ত্বে সেনাসদস্যরা হয়ে ওঠেন সাহস ও নির্ভরতার প্রতীক।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।