
পটুয়াখালী জেলা প্রতিনিধি।
পটুয়াখালীর বাউফল উপজেলায় ট্রলির ধাক্কায় মোঃ নিজাম রাঢ়ি (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
এ সময় ডান পা ভেঙে গুরুতর আহত হয়েছেন তরিকুল ইসলাম (২১) নামে অপর এক যুবক।
রোববার (৬ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলার কাছিপাড়া-বাহেরচর সড়কে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত নিজাম রাঢ়ি কাছিপাড়া গ্রামের নাজেম রাঢ়ির ছেলে ও তরিকুল ইসলাম একই গ্রামের শাহাবুদ্দিন আহম্মেদের ছেলে। আহত তরিকুল ইসলাম সম্প্রতি পুলিশের উপসহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) পদে উত্তীর্ণ হয়েছেন।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, নিজাম ও তরিকুল দুই বন্ধু মোটরসাইকেল যোগে কাছিপাড়া বাজার থেকে নিজ বাড়ি ফিরছিলেন। মোটরসাইকেলটি তাদের নিজ বাড়ির কাছে পৌছাঁলে দ্রুতগতিতে দুই দিক থেকে আসা দুইটি ট্রলি ক্রসিং করার সময় নিজাম উদ্দিনের মোটর সাইকেলে ধাক্কা লাগলে দুই জনেই ছিটকে পড়ে যায়। এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে বরিশাল শেরে ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নিজামকে মৃত ঘোষনা করেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসন বলেন,এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।