
হাসান আহমেদ হৃদয়,,
ভোলার লালমোহনে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার বার রাতে লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সিরাজুল ইসলাম, ওসি (তদন্ত) মাসুদ হাওলাদার এবং এসআই ইউছুফের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে ৬ কেজি গাঁজা ও ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
লালমোহন থানার ওসি মোঃ সিরাজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে, পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।
ওসি (তদন্ত) মাসুদ হাওলাদার জানান, “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।আইনশৃঙ্খলা বাহিনী জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে পুলিশ। সমাজকে মাদকমুক্ত রাখতে এলাকাবাসীকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।