মোঃ বিজয় চৌধুরী ( ঢাকা সিটি প্রতিনিধি )
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন এলাকা থেকে ৩০ লক্ষ টাকা মূল্যের ১০ হাজার ইয়াবাসহ নারী পেশাদার মাদক কারবারি শানু বেগমকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর ডিবি-গুলশান বিভাগ।
সন্ধ্যা আনুমানিক ০৬:৪০ ঘটিকায় তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে ডিবি-গুলশান বিভাগের একটি টিম।
ডিবি-গুলশান বিভাগ সূত্রে জানা যায়, রাতে রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে গুলশান বিভাগের একটি টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে একজন মাদক কারবারি ইয়াবা বিক্রয়ের জন্য তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন বিদ্যুৎ গলির সংলগ্ন একটি কার সার্ভিস সেন্টারের সামনে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্তস্থানে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি চৌকস টিম। অভিযানকালে নারী মাদক কারবারি শানু বেগমকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার হেফাজত হতে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসমূহের আনুমানিক মূল্য ৩০ লক্ষ টাকা। এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে জানা যায়, গ্রেফতারকৃত শানু বেগম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। সে উদ্ধারকৃত ইয়াবা বিক্রয়ের উদ্দেশে নিজ হেফাজতে রেখেছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।