
মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
পবিত্র মাহে রমজান উপলক্ষে কুষ্টিয়া দোকান মালিক সমিতি ও বন্ধনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) বিকেল সাড়ে ৫ টার সময় কুষ্টিয়া 'ল' কলেজ হলরুম, খন্দকার আমিনুল হক বাদশা সড়ক, ব্যবসায়ী সমিতি, কোর্টপাড়ায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ সেলিম - দোকান মালিক সমিতির সভাপতি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পারভেজ মাজমাদার সাবেক দোকান মালিক কল্যাণ সমিতির সভাপতি, পরিমল থিয়েটারের সভাপতি ও বাংলাদেশ প্রবীণ হিতোষী সংঘের কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আনোয়ার হোসেন - সভাপতি দোকান মালিক কল্যাণ সমিতি সাধারণ সম্পাদক মকবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন আলী ও কোষাধক্ষ্য হাসান আলী।
আরো উপস্থিত ছিলেন অত্র সমিতির বিশিষ্ট ব্যবসায়ী শেখ রেজাউল হক বাবর, আবুল কাশেম ও কোষাধক্ষ্য মাহফুজ খন্দকারসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কুষ্টিয়া কেন্দ্রীয় জামেমসজিদের পেশ ইমাম।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭'''' T.L.No:183 T.I.N:534926870539