মোঃ নাছির উদ্দীন,,
সোমবার দীঘিনালা মেরুং ইউনিয়ন এর ৪ নং ওয়ার্ড বেতছড়ি ঈদগাহ মাঠে দীঘিনালা সর্বসাধারণ জনগণকে নিয়ে ইফতার ও দোয়া মাহফিল করে দীঘিনালা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন ।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি জনাব ওয়াদুদ ভূইয়া।
বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপি সাধারন সম্পাদক এম এন আবছার। জেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ চৌধুরী, এডভোকেট আব্দুল মালেক মিন্ট, মোশারফ হোসেন,অনিমেষ চাকমা রিংকু,সাংগঠনিক সম্পাদক,আব্দুর রউফ রাজা, জেলা যুবদলের সভাপতি মাহবুবুল আলম সবুজ,, জেলা শ্রমিক দল সাধারণ সম্পাদক রোকন উদ্দিন চৌধুরী, ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুলল্লাহ আল নোমান সাগর প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ইফতার মাহফিলে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করে।
অনুষ্ঠানের সভাপত্তিত করেন উপজেলা বিএনপির সভাপতি শফিকুল ইসলাম। সঞ্চালনা করেন জয়নাল আবেদীন সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।