মোঃ নাছির উদ্দীন
শনিবার বিকালে দীঘিনালা উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ ইফতার ও দোয়ায় মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারী মিনহাজুর রহমান।
তিনি বলেন,ইসলাম দেশ ও মানবতার কল্যাণের লক্ষ্যে সারা বাংলাদেশ জুড়ে কাজ করছে বাংলাদেশ জামাতে ইসলাম । দেশে বৈষম্যহীন শাসন প্রতিষ্ঠায় জামায়াত ইসলামীর বিকল্প নেই।’ মিনহাজুর রহমান আরো বলেন, ‘স্বাধীনতার ৫৪ বছরে দেশের মানুষ সুষ্ঠু বিচার পায়নি। জামায়াত ইসলামী ক্ষমতায় আসলে দেশে সুষ্ঠু বিচার প্রতিষ্ঠা করবে।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন খাগড়াছড়ি আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট এডভোকেট ইয়াকুব আলী চৌধুরী, জেলা ছাত্র শিবিরের সেক্রেটারী আব্দুস সাত্তার। বক্তারা বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী ধর্ম, বর্ণ, দল মত নির্বিশেষে সকলের জন্য কল্যাণমূলক, ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে যাচ্ছে।বাংলাদেশকে আর কোন দূর্নীতিবাজ ফ্যাসিস্টের হাতে তুলে দেয়া যাবে না।’
উক্ত প্রোগ্রামের সভাপত্তিত করেন দীঘিনালা উপজেলা জামায়াতে ইসলামী এর সভাপতি মাওলানা হেলাল উদ্দিন, সভা সঞ্চালনা করেন মোঃ আক্কাস আলী, সেক্রেটারি উপজেলা জামায়াতে ইসলাম ।
ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, আইনজীবী, ওলামা মাশায়েখ সহ বিভিন্ন শ্রেণী পেশার জন-সাধারণ উপস্থিত ছিলেন।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।