
মোঃ নাছির উদ্দীন
দীঘিনালা খাগড়াছড়ি ।
খাগড়াছড়ির রিজিয়নের দিঘীনালায় জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের প্রায় ১ হাজার মানুষের মাঝে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা প্রদান করেছে দিঘীনালা জোন।
মঙ্গলবার ২৪ নভেম্বর সকালে উপজেলার মিনি স্টেডিয়াম মাঠে চট্রগ্রাম লায়ন্স চক্ষ হাসপাতালের তত্বাবধানে এই কার্যত্রুম পরিচালিত হয়।
এতে সাজেক, বাঘাইহাট,জোরা ব্রিজসহ উপজেলার বিভিন্ন বয়সী নারী-পুরুষকে বিনামূল্যে চোখ পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দেওয়া হয়।
এ সময় স্থানীয় পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের মানুষ বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন। তারা এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
এসময় দিঘীনালা জোনের কেপ্টেন মো: আরিফ বলেন, দুর্গম পাহাড়ি এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সেনাবাহিনী বিভিন্ন সময় মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করে আসছে। এরই ধারাবাহিকতায় চক্ষু চিকিৎসা কার্যক্রমের মাধ্যমে ছানি রোগে আক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে।
ক্যাপ্টেন মো. আরিফ আরও জানান, যেসব রোগীর ছানি অপারেশন প্রয়োজন, তাদের উন্নত চিকিৎসার জন্য সেনাবাহিনীর নিজস্ব অর্থায়নে চট্টগ্রামে নেওয়া হবে এবং অপারেশনের প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।
কার্যালয়: তালুকদার ভবন, ৩য় তলা, বাংলাবাজার ভোলা। ০১৮৮৫৫২১৪৮৪
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।