ব্রেকিং নিউজ।
তজুমদ্দিনে শাহজাহান বাহিনীর বিরুদ্ধে ত্রাসের অভিযোগ, জিম্মিদশায় ১৫ হাজার মানুষ!
ভোলার তজুমদ্দিন উপজেলার চর মোজাম্মেলে শাহজাহান বাহিনীর বিরুদ্ধে দখল, চাঁদাবাজি, লুটপাট ও নির্যাতনের ভয়াবহ অভিযোগ তুলেছেন শত শত ভুক্তভোগী।
অভিযোগ রয়েছে, মাছের আড়ত দখল, কৃষকের ফসল ও গবাদিপশু লুট, নারীর ওপর নির্যাতন, প্রায় ১ হাজার ৫০০ কানি জমি জবরদখল, ঘরবাড়ি দখল এবং জমি বিক্রিতে প্রতি লাখে ১৫ হাজার টাকা চাঁদা আদায়সহ নানা অপরাধে জড়িত এই বাহিনী।
বাহিনীর তিন সদস্য আলমগীর মাঝি, আব্বাস মাঝি ও আলমগীর হোসেন গ্রেপ্তার হলেও অভিযোগের কেন্দ্রে থাকা শাহজাহান, কবির মাঝি ও মানিক এখনো ধরাছোঁয়ার বাইরে বলে দাবি ভুক্তভোগীদের।
একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকার পরও অভিযুক্তদের প্রকাশ্যে চলাফেরার অভিযোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন।
চর মোজাম্মেলের মানুষের একটাই দাবি—সন্ত্রাস, দখলবাজি ও চাঁদাবাজির অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনতে হবে।
🔴 বিস্তারিত আসছে...
কার্যালয়: তালুকদার ভবন, ৩য় তলা, বাংলাবাজার ভোলা। ০১৮৮৫৫২১৪৮৪
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।