
সোহেল রায়হান, জেলা প্রতিনিধি (পিরোজপুর)
পিরোজপুর জেলার নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলাধীন ৭ নং গুয়ারেখা ইউনিয়নের বাটনাতলা রুদ্রপুর বাজারে সোমবার (১৬ নভেম্বর) মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৮ টি দোকান ০৫ টি বসতঘর ০১ টি মন্দির সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়েছে।
আগুনে ব্যবসায়ীদের সারা জীবনের সঞ্চয়, স্বপ্ন ও কষ্টার্জিত উপার্জন মুহূর্তেই ছাই হয়ে গেছে। স্থানীয় সল্প আয়ের দোকানীদের আহাজারীতে বর্তমানে পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
সোমবার সকাল থেকে উপজেলা প্রশাসন সহ ইউএনও, ওসি, ফায়ার সার্ভিস কর্মকর্তারা সরেজমিন পরিদর্শন করেন। অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে- ফার্মেসি, মুদি মনোহরির দোকান, চালের দোকান, কসমেটিকসের দোকান, লাইব্রেরি, চায়ের দোকান, খাবার হোটেল, হার্ডওয়্যার দোকান সহ বসতঘর এবং একটি মন্দির।
সরেজমিন তথ্য মতে আনুমানিক আড়াই থেকে তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন লাগার প্রকৃত তথ্য সম্পর্কে এখনো জানা যায়নি, তবে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।
কার্যালয়: তালুকদার ভবন, ৩য় তলা, বাংলাবাজার ভোলা। ০১৮৮৫৫২১৪৮৪
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।