
হাফিজুর রহমান(যশোর)প্রতিনিধি
যশোরের কেশবপুর পৌরসভার জাতীয় দিবস, আপ্যায়ণ ও ভ্রমণ ব্যায়সহ বিভিন্ন অনুদানের নামে ভাউচারে প্রায় ১ কোটি টাকা লোপাট করেছে সাবেক মেয়র রফিকুল ইসলাম মোড়ল ও পৌর সচিব মোশারফ হোসেন।এর মধ্যে জাতীয় অনুদান ও ভ্রমণ ব্যায়সহ ছয়টি খাতেই ৪৪ লক্ষ টাকা উত্তোলন করা হয়েছে।পৌরসভা সূত্রে জানা যায়,২০২২-২৩ অর্থবছরে কেশবপুর পৌরসভা ৫ কোটি ৬১ লক্ষ ১৮ হাজার ৭২৭ টাকা বাজেট ঘোষণা করা হয়।
পরবর্তী সময়ে যার সংশোধিত বাজেটে,৫ কোটি ৩৪ লক্ষ ৭৫ হাজার টাকা নির্ধারিত হয়।এই অর্থবছরে বিভিন্ন খাত থেকে আয় দেখানো হয়েছে ৫ কোটি ৮৪ লক্ষ টাকা।এ বছরে পৌরসভা আয় থেকে বিগত ২০২০-২১ অর্থবছরে বিভিন্ন খাতে ব্যায় দেখানো হয়েছে ৩ কোটি ৪৫ লক্ষ ৭৫ হাজার ৬০ টাকা।
এর মধ্যো বিভিন্ন ব্যাক্তি, প্রতিষ্ঠান ও ক্লাবে অনুদান হিসাবে ব্যায় দেখানো হয়েছে,১০ লক্ষ ৬৫ হাজার টাকা। এছাড়া বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদানে ব্যায় দেখানো হয়েছে ৯ লক্ষ ৩১ হাজার ৫০০ টাকা।এবং জাতীয় দিবস উদযাপন,মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও খেলাধুলায় আর্থিক অনুদান দেওয়া হয়েছে ৮ লক্ষ ৩০ হাজার ৩৫৩ টাকা।মেলা প্রদর্শনী ভ্রমন ও আপ্যায়ন ব্যায় দেখানো হয়েছে ১০ লক্ষ ২৬ হাজার ৪৫৮ টাকা।আসবাবপত্র ও যন্ত্রপাতি ক্রয়বাবদ ৪ লক্ষ ৬ হাজার ৯৫১ টাকা।অফিস স্টেশনারি খরচ হয়েছে ২ লক্ষ ৭১ হাজার টাকা।বিজ্ঞাপণ ও প্রচার বিল বাবদ ২ লক্ষ ৫১ হাজার ৮৬ টাকা।ডিজিএফ টিআর ও ত্রাণ বিতরণে খরচ দেখানো হয়েছে ২৭ লক্ষ ৮০ হাজার ৬৩৬ টাকাসহ সর্বমোট ৩ কোটি ৪৫ লক্ষ ৭৫ হাজার ৬০ টাকা।বিশেষ সূত্র জানায়,সাবেক দূর্নীতিবাজ একদলীয় ভোটের মেয়র রফিকুল মোড়ল ও তার একান্ত সহচর পৌর সচিব মোশারফ হোসেনের যোগসাজশে নাম মাত্র অনুদান দিয়ে নামে বেনামে ভুয়া ভাউচার করে পৌরসভা থেকে প্রায় ১কোটি টাকা উত্তলন করে নিজেরা আত্নসাৎ করেছে বলে জানা যায়।
কেশবপুর পৌরবাসীর কয়েক জনের সাথে কথা বলে জানা যায় এখনও পৌর সচিব মোশারফ তার চেয়ারে বসে ফ্যাসিদের হয়ে কাজ করছে।
এই বিষয়ে পৌর সচিব মোশারফ হোসেনের সাথে কথা বললে তিনি বলেন,সাবেক মেয়র রফিকুল ইসলামের হুকুমমত কাজ করতে হয়েছে। কিন্তু দুনির্তীর সাথে আমার কোন সংশ্লিষ্টতা নেই।
উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক বলেন,সম্প্রতি তিনি পৌরসভার দূনির্তি ও বৈষম্য দূর করতে কাজ করছেন।এছাড়া পৌরসভার কোন সেবা প্রত্যাশী যেন সেবা পেতে অসুবিধা না হয় তার জন্য পৌরসভার সকল কর্মচারী -কর্মকর্তাদের আদেশ দেওয়া হয়েছে।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।