
মোঃ নাছির উদ্দীন
দীঘিনালা (খাগড়াছড়ি)
খাগড়াছড়ির দীঘিনালায় অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অগ্নিনির্বাপণবিষয়ক সচেতনতামূলক ক্লাস ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ নভেম্বর) বেলা ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার বোয়ালখালী বাজারে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের জোন অ্যাডজুট্যান্ট ক্যাপ্টেন মো. জাহিদ হাসান জয়। অগ্নিনির্বাপণ মহড়াটি পরিচালনা করে দীঘিনালা ফায়ার সার্ভিসের একটি প্রশিক্ষিত দল।
মহড়ায় অগ্নিকাণ্ডের সময় তাৎক্ষণিক করণীয়, আগুন নিয়ন্ত্রণের প্রাথমিক কৌশল এবং অগ্নিনির্বাপণ সরঞ্জামের ব্যবহার সম্পর্কে উপস্থিত ব্যক্তিদের হাতে-কলমে ধারণা দেওয়া হয়।
এ সময় বোয়ালখালী বাজার কমিটির সদস্য, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির মাধ্যমে বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে অগ্নিনিরাপত্তা সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা মোকাবিলায় প্রস্তুতি তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।
কার্যালয়: তালুকদার ভবন, ৩য় তলা, বাংলাবাজার ভোলা। ০১৮৮৫৫২১৪৮৪
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।