
মোঃ হারুন চৌধুরী , স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া
“যদি ক্ষতির কারণ লজ্জা হয়, তাহলে আর লজ্জা নয়। জেনে নিন, জেগে উঠুন, স্ক্রিনিং জীবন বাঁচায়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে আলোচনা সভা ও লিফলেট ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৯শে, অক্টোবর/২৬) সকালে স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম, ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ, নারী উদ্যোগ কেন্দ্র, রাশিদা ফাউন্ডেশন, মহিলা উন্নয়ন সমিতি এবং সাফ (SAF)-এর যৌথ আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
মহিলা উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক নিলুফা আক্তারের সভাপতিত্বে এবং সাফ-এর নির্বাহী পরিচালক মীর আব্দুর রাজ্জাকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কুষ্টিয়া মেডিকেল কলেজ প্রাঙ্গণে লিফলেট ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো: শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. সোনিয়া কাওকাবী। এছাড়া ক্যাম্পেইনে আরও অংশ নেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো: শহিদুল ইসলাম, হাসপাতালের অন্যান্য চিকিৎসকবৃন্দ এবং বিভিন্ন বর্ষের ছাত্র-ছাত্রীরা।
বক্তারা বলেন, স্তন ক্যান্সার নিয়ে সমাজে প্রচলিত নীরবতা ও অজ্ঞতাই অনেক সময় রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। তাই সঠিক সময়ে সচেতন হওয়া এবং নিয়মিত স্ক্রিনিং বা পরীক্ষার মাধ্যমেই এই মারণব্যাধি থেকে জীবন রক্ষা করা সম্ভব। সচেতনতামূলক এই কার্যক্রমে অংশগ্রহণকারীরা সাধারণ মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
কার্যালয়: তালুকদার ভবন, ৩য় তলা, বাংলাবাজার ভোলা। ০১৮৮৫৫২১৪৮৪
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।