
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোলার চরফ্যাশনে আয়োজিত বিশাল যুব সমাবেশে চর মাদ্রাজ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হেমায়েত উদ্দিন তুহিন সিকদারের নেতৃত্বে ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) চরফ্যাশন উপজেলা যুবদলের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন ও মনপুরা আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন।
সমাবেশটি সফল করতে চরফ্যাশন উপজেলা যুবদলের আহ্বায়ক শহীদুল আলম প্রিন্স ও সদস্যসচিব জাহিদুল ইসলাম রাসেলসহ পৌর ও বিভিন্ন ইউনিয়নের যুবদলের নেতৃবৃন্দ ভূমিকা রাখেন। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের বর্তমান ও সাবেক সভাপতি, সাধারণ সম্পাদকসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর এ সমাবেশে চর মাদ্রাজ ইউনিয়ন যুবদলের নেতাকর্মীদের অংশগ্রহণ কর্মসূচিতে নতুন মাত্রা যোগ করে। সমাবেশ সফল করতে সংশ্লিষ্ট সব নেতাকর্মীর প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
কার্যালয়: তালুকদার ভবন, ৩য় তলা, বাংলাবাজার ভোলা। ০১৮৮৫৫২১৪৮৪
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।