
মোঃ আসাদ আলী
বোচাগঞ্জ দিনাজপুর প্রতিনিধি
২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে সংঘটিত নৃশংস হামলার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে দিনাজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর শহর ও সদর উপজেলা শাখা।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার সহকারী সেক্রেটারি রাজিবুর রহমান পলাশ।
বিক্ষোভ মিছিলটি দিনাজপুর রেলস্টেশন চত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাহাদুর বাজারে গিয়ে শেষ হয়। সমাবেশ অনুষ্ঠিত হওয়ার পর মিছিলটি শুরু হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাজিবুর রহমান পলাশ বলেন, “২৮ অক্টোবরের ঘটনার দুই দশক পেরিয়ে গেলেও এখনো জড়িতদের বিচার সম্পন্ন হয়নি। যেখানে শহীদ হয় ১৪ জন এবং সেদিনের নৃশংস হামলায় বহু মানুষ হতাহত হন। ওই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে।”
তিনি আরও বলেন, তৎকালীন আওয়ামী লীগ সরকারের নেত্রী শেখ হাসিনার নির্দেশে লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যার ঘটনা ঘটেছিল বলে তাঁরা অভিযোগ করেন। সেদিন তাঁদের ১৪ জন নেতাকর্মীকে পিটিয়ে হত্যা করা হয়েছিল বলেও তিনি দাবি করেন।
প্রধান অতিথি বর্তমান সরকারের প্রতি ২৮ অক্টোবরের ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। তিনি বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ভবিষ্যতে এ ধরনের সহিংসতা প্রতিরোধে ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করা জরুরি।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন দিনাজপুর শহর জামায়াতের আমীর সিরাজুস সালেহীন, সদর উপজেলা জামায়াতের আমীর মেহরাব আলী, শহর সেক্রেটারি কামরুল হাসান রাসেল, সদর উপজেলা সেক্রেটারি নুরুল্লাহ সরকার, সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা মুজিবুর রুমান সহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশ থেকে ২৮ অক্টোবরের ঘটনার বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানানো হয়। বক্তারা ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সহিংসতার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন।
কার্যালয়: তালুকদার ভবন, ৩য় তলা, বাংলাবাজার ভোলা। ০১৮৮৫৫২১৪৮৪
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।