
হাসান হৃদয়
লালমোহন
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভোলার লালমোহন উপজেলার ৫নং লালমোহন ইউনিয়নের ১নং ওয়ার্ডে উঠান বৈঠক করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী মো. নাসিম মাতাব্বর।
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় ওয়াজ উদ্দিন বাতান্না বাড়িতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ ভোটারদের উপস্থিতিতে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, রাস্তা-ঘাট সংস্কার, সামাজিক নিরাপত্তা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা নিয়ে আলোচনা করা হয়।
এসময় নাসিম মাতাব্বর বলেন, আমি চেয়ারম্যান হতে চাই না, আপনাদের ভালোবাসা নিয়ে সবার হৃদয়ে বেঁচে থাকতে চাই। দীর্ঘ ১৭ বছর ধরে আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো। টাকা-পয়সা নয়, আপনাদের ভালোবাসাই আমার শক্তি।
তিনি আরো বলেন, নির্বাচিত হলে কোনো স্বার্থ ছাড়াই ইউনিয়নবাসীর জন্য কাজ করবেন এবং সরকারি সকল সুযোগ-সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেবেন।
উঠান বৈঠকে ১নং ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। উপস্থিত জনতা হাত তুলে নাসিম মাতাব্বরকে সমর্থন জানান।
মো. নাসিম মাতাব্বর লালমোহন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবং ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
কার্যালয়: তালুকদার ভবন, ৩য় তলা, বাংলাবাজার ভোলা। ০১৮৮৫৫২১৪৮৪
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।