
হাসান হৃদয়
লালমোহন
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ভোলা জেলার লালমোহন পৌরসভায় অবস্থিত শ্রী শ্রী মদন মোহন জিউ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের মাননীয় স্পিকার জনাব মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এবং ভোলা জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ শামীম রহমানসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।পূজামণ্ডপে উপস্থিত হলে অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়। এ সময় মন্দির প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং শারদীয় দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। তিনি সবার সম্মিলিত সহযোগিতায় শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদ্যাপনের প্রত্যাশা ব্যক্ত করেন।
একই সঙ্গে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পূজামণ্ডপসমূহের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ভোলা জেলা পুলিশের প্রয়োজনীয় নিরাপত্তামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। ভোলা জেলা পুলিশ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও জননিরাপত্তায় অঙ্গীকারবদ্ধ।
কার্যালয়: তালুকদার ভবন, ৩য় তলা, বাংলাবাজার ভোলা। ০১৮৮৫৫২১৪৮৪
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।