🟥তুহিনুর রহমান স্টাফ রিপোর্টার্স দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ।
কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান কালিতালা বিষিনাতার মাঠের ভিতর।সড়কের ওপর গাছ ফেলে পথরোধ করে স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ অর্থ ডাকাতি।ঘটনা সুত্রে জানা গেছে যে,মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) রাত আনুমানিক ১০টার দিকে মিরপুর-পোড়াদহ সড়কের ছাতিয়ান ইউনিয়নের কালিতলা বাজারের অদূরে বিষিনতার মাঠ এলাকার নির্জন স্থানে এ ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের নির্জন সড়কে গাছ ফেলে যানবাহন ও পথচারীদের গতিরোধ করে একদল ডাকাত। এ সময় তারা কয়েকজনের কাছ থেকে স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ অর্থসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয় বলে অভিযোগ রয়েছে।জানা গেছে সনাতনী ধর্মের লোক তারা মিরপুর পূজা মন্ডপ থেকে পূজা দেখে পোড়াদহ পূজা দেখতে যাওয়ার পথে এই ঘটনাটি ঘটে।একপর্যায়ে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে ঘটনাস্থলের দিকে এগিয়ে গেলে ডাকাত দলের সদস্যরা তাদের তাড়া খেয়ে পালিয়ে যায়।
কার্যালয়: তালুকদার ভবন, ৩য় তলা, বাংলাবাজার ভোলা। ০১৮৮৫৫২১৪৮৪
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।