
মোঃ নাছির উদ্দীন
দীঘিনালা খাগড়াছড়ি ।
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে খাগড়াছড়ির দীঘিনালায় ৯টি পূজামণ্ডপে নিরাপত্তা টহল পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনী।
দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন, এসইউপি, পিএসসির নির্দেশনায় এ নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। পূজা শেষ না হওয়া পর্যন্ত মণ্ডপগুলোতে সেনাবাহিনীর এ টহল কার্যক্রম অব্যাহত থাকবে।
জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার।” শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের বন্ধনে খাগড়াছড়ি জেলার মধ্যে দীঘিনালা একটি উজ্জ্বল দৃষ্টান্ত বলে উল্লেখ করেন তিনি।
দুর্গাপূজাকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনীর এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
কার্যালয়: তালুকদার ভবন, ৩য় তলা, বাংলাবাজার ভোলা। ০১৮৮৫৫২১৪৮৪
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।