
স্টাফ রিপোর্টঃ- মোঃ নাহিম
দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ
মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর আওতায় ১৫ অক্টোবর সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত দেশের বিভিন্ন উপকূলীয়, নদী ও সমুদ্র এলাকায় যৌথ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তর।
কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া, আউটপোস্ট পতেঙ্গা, স্টেশন গোসাইরহাট ও স্টেশন রূপসার সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানের অংশ হিসেবে কক্সবাজারের টেকনাফ থানাধীন শ্যামলাপুর ঘাট, কচ্ছপিয়া ঘাট ও নোয়াখালীপাড়া ঘাট; চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন আকমল আলী ঘাট, কাটতলী ঘাট ও রাসমণি ঘাট; শরীয়তপুরের গোসাইরহাট থানাধীন শাইক্ষা ব্রিজ, খেজুরতলা ও কোদালপুর এবং খুলনার রূপসা থানাধীন রূপসা ঘাট ও ৭ নম্বর ঘাটসংলগ্ন নদী ও সমুদ্র এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় অভিযান পরিচালনাকারী দল মাছ ও জাল উদ্ধার করে। মা ইলিশের প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা, অবৈধ মাছ ধরা প্রতিরোধ এবং মৎস্যসম্পদ সংরক্ষণে এ ধরনের যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে।
কার্যালয়: তালুকদার ভবন, ৩য় তলা, বাংলাবাজার ভোলা। ০১৮৮৫৫২১৪৮৪
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।