
রেশমা চৌধুরী :
কিছু কথিত সাংবাদিককে দেখা যায়, যেখানে অনিয়ম হোক কিংবা নিয়মের মধ্যে বড় কোনো অনুষ্ঠান—সেখানেই গণমাধ্যমের পরিচয় দিয়ে হাজির হন। অভিযোগ রয়েছে, নিউজ করে দেওয়ার আশ্বাসে কেউ কেউ আর্থিক সুবিধাও নেন। অথচ দুঃখজনক বিষয় হলো, সেই নিউজ পত্রিকায় প্রকাশিত হয় না, অনলাইন পোর্টালেও আসে না, এমনকি ফেসবুকেও দেখা যায় না! তাহলে প্রশ্ন জাগে—সাংবাদিকতা করছেন, নাকি সাংবাদিকতার পরিচয়কে পুঁজি করে ব্যক্তিস্বার্থ হাসিল করছেন?
মনে রাখবেন, গলায় প্রেস কার্ড ঝোলালেই সাংবাদিক হওয়া যায় না; সাংবাদিক হতে হলে সততা, দায়িত্ববোধ ও পেশাদারত্ব থাকতে হয়। সাংবাদিকতা কোনো সুবিধা আদায়ের লাইসেন্স নয়, আর গণমাধ্যমের পরিচয় কোনো ব্যক্তিগত ব্যবসার হাতিয়ারও নয়।
সত্যিকারের সাংবাদিকেরা যখন দিনরাত পরিশ্রম করে মানুষের আস্থা অর্জনের চেষ্টা করছেন, তখন আপনাদের মতো লেবাসধারীদের কর্মকাণ্ডের কারণে তাঁদেরও মানুষের কটূক্তি ও অবিশ্বাসের মুখে পড়তে হচ্ছে।
একটা কথা স্পষ্ট করে বলতে চাই—সাংবাদিকতার পরিচয় দিয়ে মানুষের কাছ থেকে সুবিধা নেওয়ার চেয়ে সেই পরিচয় বাদ দেওয়াই উত্তম। কারণ সম্মান জোর করে আদায় করা যায় না, আর পরিচয় দেখিয়ে নেওয়া সুবিধা কখনো পেশাগত মর্যাদা হতে পারে না।
কার্যালয়: তালুকদার ভবন, ৩য় তলা, বাংলাবাজার ভোলা। ০১৮৮৫৫২১৪৮৪
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।