
মোঃ রাজিব হাসান রাজু :
অবশেষে ভোলা জেলা পরিবেশ অধিদপ্তর থেকে মাগুরা জেলায় বদলি করা হয়েছে কর্মকর্তা তোতা মিয়াকে। প্রায় এক যুগ ধরে ভোলায় দায়িত্ব পালন করা এই কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও হয়রানির অভিযোগ তুলে বদলির ঘটনাকে স্বাগত জানিয়েছেন একাধিক ভুক্তভোগী।
ভুক্তভোগীদের অভিযোগ, তাঁর দায়িত্ব পালনকালে বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম ঘিরে নানা অনিয়মের ঘটনা ঘটেছে। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে তাঁরা বলেন, শুধু বদলি করলেই দায়িত্ব শেষ হয় না—অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
অভিযোগ রয়েছে, বিভিন্ন অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করায় তোতা মিয়ার সঙ্গে দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদের গণমাধ্যমকর্মীদের বিরোধ সৃষ্টি হয় এবং কয়েকজন সাংবাদিক হয়রানির শিকার হন। এ বিষয়ে সংশ্লিষ্ট সাংবাদিকদের বক্তব্য ও প্রমাণ যাচাই করে প্রকৃত ঘটনা প্রকাশের দাবি উঠেছে।
বদলি নয়, চাই নিরপেক্ষ তদন্ত!
ভুক্তভোগীদের বক্তব্য, সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগ বদলির মধ্য দিয়ে আড়াল হয়ে যাওয়া উচিত নয়। তাঁর একযুগ দায়িত্ব পালনকালে যেসব সিদ্ধান্ত, কার্যক্রম ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে, সেগুলো খতিয়ে দেখে প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।
একটি জেলা থেকে বদলি মানেই জবাবদিহি থেকে অব্যাহতি নয়। দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগের ক্ষেত্রে পদায়ন পরিবর্তনের পাশাপাশি স্বচ্ছ তদন্ত এবং জবাবদিহি নিশ্চিত করাই জনস্বার্থে জরুরি।
ভোলাবাসীর প্রত্যাশা—পরিবেশ অধিদপ্তর শুধু বদলি নয়, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের মাধ্যমেও দৃষ্টান্ত স্থাপন করবে। সরকারি দপ্তরকে দুর্নীতি, অনিয়ম ও হয়রানিমুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে—এমনটাই প্রত্যাশা সচেতন মহলের।এদিকে অনেক ভুক্তভোগীরা বলেন কিভাবে একজন কর্মকর্তায় এক যুগ উক্ত গুরুত্বপূর্ণ চেয়ারটি দখল করে রেখেছেন শুধু সেটি তদন্ত করে সকল প্রকার থলের বিড়াল বাইর হয়ে আসবে
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।