
হাসান হৃদয়
লালমোহন
ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম দিকনির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে ভোলা সদর মডেল থানা ও লালমোহন থানা পুলিশ পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানকৃত অপরিশোধিত সয়াবিন তেলসহ ০৩ জনকে গ্রেফতার এবং বিপুল পরিমাণ অপরিশোধিত সয়াবিন তেল, ০২টি কাভার্ডভ্যান ও একটি ড্রাইভিং লাইসেন্স জব্দ করেছে।
ভোলা সদর মডেল থানা পুলিশের অভিযান:
ভোলা সদর মডেল থানাধীন ইলিশা তদন্ত কেন্দ্রের পুলিশ পূর্ব ইলিশা ইউনিয়নের বাঘারহাওলা এলাকার বটতলা বাজার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ০৩ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো—
১। মোঃ ওমর ফারুক (৬০)
২। মোঃ হাসান (৪০)
৩। সালাউদ্দিন সিকদার (৪২)।
অভিযানকালে তাদের হেফাজত থেকে ৬১টি প্লাস্টিকের ব্যারেলে মোট ১২,২০০ লিটার অপরিশোধিত সয়াবিন তেল, যার আনুমানিক মূল্য ২৪,৪০,০০০/- (চব্বিশ লাখ চল্লিশ হাজার) টাকা এবং তেল পরিবহনে ব্যবহৃত একটি ASHOK LEYLAND কাভার্ডভ্যান জব্দ করা হয়।
এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় The Special Powers Act, 1974-এর 25B ধারায় মামলা রুজু করা হয়েছে।
লালমোহন থানা পুলিশের অভিযান:
লালমোহন থানাধীন লালমোহন ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থ খান সাহেব সড়ক সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে একটি কাভার্ডভ্যানের ভিতর থেকে ২২ ব্যারেল এবং গোডাউনে মজুদকৃত ২৮ ব্যারেলসহ সর্বমোট ৫০ ব্যারেল (প্রতি ব্যারেলে আনুমানিক ১৮০ লিটার) অপরিশোধিত সয়াবিন তেল, অর্থাৎ মোট ৯,০০০ লিটার, যার আনুমানিক মূল্য ৭,৫০,০০০/- (সাত লাখ পঞ্চাশ হাজার) টাকা, উদ্ধার করা হয়।
এ সময় ০১টি কাভার্ডভ্যান ও ০১টি ড্রাইভিং লাইসেন্স জব্দ করা হয়। এ ঘটনায় পলাতক আসামি মোঃ হেলাল (৩৪), মোঃ নাজিম উদ্দিন (৩০)সহ অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে লালমোহন থানায় The Special Powers Act, 1974-এর 25/25-B/25(d) ধারায় মামলা রুজু করা হয়েছে।
দুইটি অভিযানে সর্বমোট ২১,২০০ লিটার অপরিশোধিত সয়াবিন তেল এবং ০২টি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ভোলা জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় ভোলা জেলা পুলিশ সর্বদা জনগণের পাশে।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।