
হাসান হৃদয়
লালমোহন (প্রতিনিধি)
ভোলার লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪)অক্টোবর বিকেলে লালমোহন উপজেলা বিএনপির কার্যালয়ে থেকে নবগঠিত উপজেলা সভাপতি আলাউদ্দিন ইলিয়াছ ও সাধারণ সম্পাদক জোবায়েদুল ইসলাম নয়নের নেতৃত্বে বিশাল একটি মিছিল বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে লালমোহন চৌরাস্তার মোড়ে এসে শেষ হয়।
আনন্দ মিছিল শেষে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি আলাউদ্দিন ইলিয়াছ ও সাধারণ সম্পাদক জোবায়েদুল ইসলাম নয়ন।
তারা বলেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের স্পিকার মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রমের হাতকে আরো শক্তিশালী করতে ছাত্রদল সবসময় পাশে থাকবে। নবগঠিত কমিটির পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্পিকার ও জেলা ছাত্রদলের সভাপতি ও সম্পাদককে সুন্দর একটি কমিটি উপহার দেয়ার জন্য অভিনন্দন জানান।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে এবং তারেক রহমানের নির্দেশনায় লালমোহনে ছাত্রদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করা হবে। শিক্ষা, ঐক্য, প্রগতি এই মূলমন্ত্রে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে তারা কাজ করবেন। নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন ভোলা জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ
এর আগে উপজেলা কমিটিকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল এসে বিএনপির কার্যালয়ে মিলিত হয়ে উপজেলার আনন্দ মিছিলে অংশগ্রহণ করে।
প্রয়োজনে হাসান হৃদয় (লালমোহন-01794166157
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।