
নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর রূপনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নোমান হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে প্রকাশিত সংবাদকে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।
এক প্রতিবাদলিপিতে ওসি মোহাম্মদ নোমান হোসেন বলেন, তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদে যেসব তথ্য ও অভিযোগ তুলে ধরা হয়েছে, সেগুলো সঠিক নয়। যথাযথ তথ্য-প্রমাণ যাচাই এবং সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য গ্রহণ না করেই সংবাদটি প্রকাশ করা হয়েছে বলে দাবি করেন তিনি।
ওসি মোহাম্মদ নোমান হোসেন বলেন, “আমার বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সংবাদে যেসব তথ্য উপস্থাপন করা হয়েছে, তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। আমি দায়িত্ব পালনের ক্ষেত্রে আইন, বিধি-বিধান এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করে থাকি।”
তিনি আরও বলেন, কোনো সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য গ্রহণ এবং তথ্য-উপাত্ত যাচাই করা সাংবাদিকতার গুরুত্বপূর্ণ দায়িত্ব। কিন্তু তার ক্ষেত্রে প্রকাশিত সংবাদে তা করা হয়নি বলে তিনি দাবি করেন।
প্রতিবাদলিপিতে তিনি বলেন, “কোনো ব্যক্তি বা মহলের স্বার্থে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হলে এতে শুধু একজন ব্যক্তির ভাবমূর্তি ক্ষুণ্ন হয় না, একটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের প্রতিও মানুষের মধ্যে ভুল ধারণা সৃষ্টি হতে পারে। তাই ভবিষ্যতে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সঠিক তথ্য যাচাই এবং সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।”
ওসি নোমান হোসেন তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের বিষয়ে প্রকৃত তথ্য যাচাই করার আহ্বান জানিয়ে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানান।
এদিকে, ওসির প্রতিবাদের পর সংশ্লিষ্ট সংবাদে উত্থাপিত অভিযোগগুলোর প্রকৃত সত্যতা যাচাই এবং সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য গ্রহণের মাধ্যমে বিষয়টি স্পষ্ট করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।