
জিসান রনি
তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি
ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আলহাজ্ব মাহিউদ্দিন পোদ্দারকে ডিবি (গোয়েন্দা পুলিশ) পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এরপর থেকে তাঁর কোনো সন্ধান না পাওয়ায় উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছেন পরিবারের সদস্য ও স্বজনরা।
পরিবারের দাবি, ডিবি পরিচয়ে কয়েকজন ব্যক্তি চরফ্যাশন এলাকা থেকে মাহিউদ্দিন পোদ্দারকে তুলে নিয়ে যান। এরপর থেকে তাঁর সঙ্গে পরিবারের সদস্যদের কোনো ধরনের যোগাযোগ সম্ভব হয়নি।
পরিবারের সদস্যরা জানান, তাঁকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে বা বর্তমানে তিনি কোথায় আছেন—এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য তারা পাননি। বিষয়টি নিয়ে পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কাছে খোঁজ নেওয়ার চেষ্টা করা হচ্ছে।
এদিকে, সাবেক এই ভাইস চেয়ারম্যানকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
মাহিউদ্দিন পোদ্দারের বর্তমান অবস্থান ও তাঁকে কোথায় নেওয়া হয়েছে, তা নিশ্চিত হতে আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্যের অপেক্ষা করছেন পরিবারের সদস্যরা।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।