
হাসান হৃদয়
ভোলা প্রতিনিধি
ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) স্যারের দিকনির্দেশনায়, অফিসার ইনচার্জ, লালমোহন থানা, ভোলার তত্বাবধায়নে, লালমোহন থানাধীন পশ্চিম চরউমেদ ইউনিয়ন এলাকার ৯নং ওয়ার্ডস্থ রায়পুরাকান্দি দুলা মিয়া চৌকিদার বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে ৫০ (পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালমোহন থানা পুলিশের একটি টিম।
ইং ২৭-০৮-২০২৬ তারিখ ২২:৩০ ঘটিকার সময় এসআই (নিঃ)/আসাদুজ্জামান খান সংঙ্গীয় অফিসার ফোর্সসহ লালমোহন থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ৫০ (পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আসামী ১। মোঃ হাসিবুল্লাহ শামিম (২৫), পিতা-কাজল ইসলাম, মাতা-জামিলা খাতুন, সাং-রমাগঞ্জ ৩নং ওয়ার্ড, ২। মোঃ মাহমুদুল হাসান (২৪), পিতা-নবিউল্লাহ, মাতা-নাছরিন আক্তার, সাং-রমাগঞ্জ ১নং ওয়ার্ড, ৩। মোঃ নুরনবী (২৪), পিতা-মোঃ দুলাল খন্দকার, মাতা-রহিমা বেগম, সাং-পাঙ্গাসিয়া ৫নং ওয়ার্ড, ইউপি-পশ্চিম চরউমেদ, ৪। মোঃ মনির (২৫), পিতা-মোঃ মোন্তাজ মিস্ত্রী, মাতা-হালিমা বেগম, সাং-মধ্য পাঙ্গাসিয়া ৫নং ওয়ার্ড, ইউপি-পশ্চিম চরউমেদ, সর্ব থানা-লালমোহন, জেলা-ভোলাদেরকে গ্রেফতার করা হয়।
আসামিদের বিরুদ্ধে লালমোহন থানার , এফআইআর নং-৩১, তারিখ- ২৮ আগস্ট, ২০২৬; জি আর নং-২১৪, তারিখ- ২৮ আগস্ট, ২০২৬; সময়- ০০:১০ ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হয়েছে।
কার্যালয়: তালুকদার ভবন, ৩য় তলা, বাংলাবাজার ভোলা। ০১৮৮৫৫২১৪৮৪
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।