
মোঃনাছির উদ্দীন,দীঘিনালা খাগড়াছড়ি
খাগড়াছড়ির দীঘিনালায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন নবনির্বাচিত পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টার দিকে তিনি উপজেলার বিভিন্ন বন্যাকবলিত এলাকা ঘুরে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য এম এ আফসার ও সদস্য মো. মোশাররফ হোসেন।
পরিদর্শনকালে জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা বন্যায় ক্ষতিগ্রস্ত জামতলী নিচের এলাকা, জামতলী পাহাড়ি পাড়া ও বাজার এলাকার বিভিন্ন স্থানে সরেজমিনে ঘুরে দেখেন। বন্যার পানিতে যেসব ঘরবাড়ি ভেঙে গেছে, সেসব পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের কথা শোনেন এবং ক্ষতিগ্রস্তদের সরকারি সহযোগিতা ও ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন।
স্থানীয় ক্ষতিগ্রস্তরা জানান, আকস্মিক বন্যায় অনেকের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত ও বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। এতে তারা চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। দ্রুত সরকারি সহায়তা পাওয়ার প্রত্যাশা করছেন তারা।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।