
মোঃ বেলাল হোসেন
স্টাফ রিপোর্টার চট্টগ্রাম।
চট্টগ্রামে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী জশনে জুলুসে অংশ নিতে আসা হাজারো আশেকানে রাসুল ও ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে ঠান্ডা শরবত বিতরণ করেছেন পটিয়া উপজেলা বড়লিয়া ইউনিয়ন ৬ নং ওয়ার্ড শাখা এবং চট্টগ্রাম সিটি কলেজের গাউসিয়া কমিটির উপদেষ্টা মোঃ সাজ্জাদ হোসেন।
বুধবার (২৬ আগস্ট) সকাল ৯টা থেকে বিকাল ২টা পর্যন্ত চট্টগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান এর জশনে জুলুসের প্রধান সড়ক ও কেন্দ্রীয় জামেয়া মাঠ প্রাঙ্গণে ১ হাজার লিটার শরবত বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সরেজমিনে দেখা যায়, প্রচন্ড রোদ ও গরম উপেক্ষা করে জুলুসে অংশ নিতে আসা নারী, পুরুষ, বৃদ্ধ ও শিশুদের ভিড় ছিল চোখে পড়ার মতো। তীব্র গরমে কষ্ট লাঘবের জন্য সাজ্জাদ হোসেনের নেতৃত্বে গাউসিয়া কমিটির নেতা-কর্মীরা ৫টি অস্থায়ী ক্যাম্প স্থাপন করে মুসল্লিদের হাতে ঠান্ডা শরবত ও পানি তুলে দেন। এসময় প্রায় ১০ হাজার মুসল্লিকে ১ হাজার লিটার শরবত পরিবেশন করা হয় বলে আয়োজকরা জানান।
শরবত বিতরণকালে সাজ্জাদ হোসেন বলেন, "আজকের এই মহিমান্বিত দিনে মানবতার মুক্তিদূত হযরত মুহাম্মদ ﷺ এর আগমনের খুশিতে আমরা সামান্য খেদমত করার সুযোগ পেয়েছি। অনেক গরমের মধ্যে ও আশেকানরা প্রিয় নবিকে ভালোবেসে জশনে জুলুসে এসেছেন। এই গরমে জুলুসে আসা প্রতিটি আশেকের গলা ভেজানো এবং তাদের কষ্ট কিছুটা লাঘব করাই আমাদের উদ্দেশ্য।
গত তিন বছর থেকে আমি নিজে উপস্থিত থেকে মানুষের মাঝে শরবত বিতরণ করে আসছি।
তিনি আরও বলেন, "রাসুল ﷺ সারাজীবন মানুষের সেবা করে গেছেন। তাঁর আদর্শই আমাদের রাজনীতির মূলমন্ত্র। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের কল্যাণে কাজ করাই এনসিপি'র লক্ষ্য। ঈদে মিলাদুন্নবী আমাদের শেখায় কিভাবে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়তে হয়।"
এসময় উপস্থিত ছিলেন, গাউসিয়া কমিটি ওয়াড শাখার সদস্য বকতিয়ার হোসেন, আল ইমাম, তহিদুল ইসলাম, আমজাদ হোসেন, রাজু, মোঃ আরিয়ান ও অনান্য সদস্য গনস্বেচ্ছাসেবকরা সুশৃঙ্খলভাবে শরবত বিতরণে সহায়তা করেন।
শরবত পেয়ে অনেক মুসল্লিকে আবেগ আপ্লুত হতে দেখা যায়।
জুলুসে আগত মো. রফিক বলেন, "এই গরমের মধ্যে ঠান্ডা শরবত পেয়ে প্রাণ জুড়িয়ে গেল। সাজ্জাদ ভাইয়ের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আল্লাহ উনাকে কবুল করুন।"
আয়োজক কমিটির সদস্য বখতিয়ার হোসেন বলেন, "আমরা প্রতি বছরই এ ধরনের সেবামূলক কাজ করি। তবে এবার সাজ্জাদ ভাই নিজে উপস্থিত থেকে পুরো কার্যক্রম তদারকি করেছেন। এতে আমাদের কর্মীদের উৎসাহ বেড়েছে।"
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্যের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
উল্লেখ্য, পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে সারাদেশে জশনে জুলুস, মিলাদ-মাহফিল ও তবারক বিতরণের মধ্য দিয়ে জশনে জুলুস উদযাপিত হয়।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।