
মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গত ২৫ আগস্ট মঙ্গলবার বিকেল চারটায় স্থানীয় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমী হল রুমে সংস্থার সভাপতি মোঃ জয়নাল আবেদীন প্রধান এর সভাপতিত্বেপ্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপি এর আহবায়ক মোঃ কুতুব উদ্দিন আহমেদ। প্রধান আলোচক ছিলেন কুষ্টিয়া জেলা ছাত্র কল্যাণ ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ সিরাজুল হক।বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা জজ কোর্টের সিনিয়র অ্যাডিশনাল পি পি অ্যাডভোকেট নুরুল ইসলাম। আলোচনায় অংশ নেন হাজী আব্দুল মালেক রানা,তরুণ সমাজসেবকমোঃ আব্দুল আলিম, অধ্যাপক জাহিদ হোসেনদৈনিক গণঅধিকার সম্পাদকমীর ইমরান আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ ইব্রাহিম খলিল। অনুষ্ঠান পরিচালনা করেন সেক্রেটারি এডভোকেট মুন্সি তৌহিদল ইসলাম। পরিচালনায় সহযোগিতা করছেন শিল্পী কাউসার মাহমুদ, মোহাম্মদ জাহিদ হোসেন, সানজিদ রহমান সিয়াম, আব্দুর রহমান সাকিব।অনুষ্ঠানে বিজয় ১৬০ জনকে ক্রেস্ট,মেডেল, বই, ও সনদপত্র প্রদান করা হয়। উল্লেখ থাকে যে গত ১৪ ১৫ আগস্ট কেরাত,গজল, কবিতা, বক্তৃতা, আজান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।৩০ টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৩০০ জন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এটি ইমাম গাজ্জালীর উদ্যোগে ১৩ তম বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। বক্তাগণ শিশুদের প্রতিভা বিকাশে ও নৈতিক শিক্ষা বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার জন্য আহ্বান জানান।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।