
স্টাফ রিপোর্টার
মিজানুর রহমান
"খেলা হলে পেশা, পরিবার পাবে ভরসা"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের সেতাবগঞ্জ বড়মাঠে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে "মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬"। আজ রবিবার (২ আগস্ট) টুর্নামেন্টটির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক-এর সার্বিক তত্ত্বাবধানে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। টুর্নামেন্টে তিনি নিজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানের অতিথিবৃন্দ
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
জনাব মোঃ রফিকুল ইসলাম, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, দিনাজপুর।
জনাব মোঃ জেদান আল মুসা, পিপিএম, পুলিশ সুপার, দিনাজপুর।
জনাব অ্যাডভোকেট মোঃ মোফাজ্জল হোসেন দুলাল, প্রশাসক (জেলা পরিষদ, দিনাজপুর) ও সভাপতি (বিএনপি, দিনাজপুর জেলা শাখা)।
জনাব মোঃ মারুফ হাসান, উপজেলা নির্বাহী অফিসার, বোচাগঞ্জ, দিনাজপুর।
জনাব মোঃ মিজানুর রহমান, অফিসার ইনচার্জ, বোচাগঞ্জ থানা, দিনাজপুর।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোচাগঞ্জ উপজেলা শাখা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আবুল কাশেম।
স্থানীয় ক্রীড়ামোদী ও সর্বস্তরের সাধারণ মানুষের অংশগ্রহণে পুরো মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এই মর্যাদাপূর্ণ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে পুরো এলাকায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ করা গেছে।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।