
মো:হারুনুর রশিদ চৌধুরী
স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া।
কুষ্টিয়ার বিশিষ্ট নাট্যকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং ‘দৈনিক কুষ্টিয়া বার্তা’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাজী খাদেমুল ইসলাম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।
আজ শুক্রবার (২৪ জুলাই) সকালে কুষ্টিয়া শহরের মিলপাড়াস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানাবিধ শারীরিক জটিলতায় ভুগছিলেন। মরহুম হাজী খাদেমুল ইসলাম মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও কুষ্টিয়া পৌরসভার তৎকালীন জনপ্রিয় কমিশনার মরহুম আব্দুল আজিজ মিয়ার ১১ সন্তানের মধ্যে তৃতীয় ছিলেন। আশির দশকে কুষ্টিয়ার নাট্যাঙ্গনের অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় মুখ ছিলেন তিনি। নাট্যকার হিসেবে তিনি বহু কালজয়ী মঞ্চনাটক রচনা করেছেন, যার মধ্যে ‘বটতলার মোড়ে’, ‘আর কত দিন’ এবং ‘কাফনের আর্তনাদ’ বিশেষভাবে উল্লেখযোগ্য।
আজ বাদ মাগরিব শহরের চাউলের বর্ডারস্থ আল-ইকরা জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে কুষ্টিয়া পৌর গোরস্থানে দাফন করা হয়েছে।
এদিকে, হাজী খাদেমুল ইসলামের প্রয়াণে কুষ্টিয়ার সাংস্কৃতিক ও গণমাধ্যম অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে কুষ্টিয়ার আইন অঙ্গন, সাংবাদিক সমাজ, রাজনৈতিক দল এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। পৃথক পৃথক শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।